বিশেষ প্রতিনিধি:
যশোর-চৌগাছা সড়কের সিংহঝুলি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে রাস্তা পারাপারের সময় বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় পাঁচ শিক্ষার্থী আহত হয়েছে। বুধবার (২২ জুলাই) দুপুর সোয়া ১টার দিকে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে প্রাথমিকভাবে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
আহতদের মধ্যে শরিফা (১১) নামে এক শিক্ষার্থীর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত শিক্ষার্থীরা সিংহঝুলি এলাকার বাসিন্দা বলে জানা গেছে।
বিদ্যালয়ের শিক্ষক ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুর সোয়া ১টার দিকে সিংহঝুলি মাধ্যমিক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী যশোর-চৌগাছা সড়ক পার হচ্ছিল। এ সময় বেপরোয়া গতিতে আসা একটি দ্রুতগামী মোটরসাইকেল শিক্ষার্থীদের ধাক্কা দিলে মোটরসাইকেল চালক তার স্ত্রী ও ছোট বাচ্চা আহত হয়। ও বিদ্যালয়ের প্রায় পাঁচ শিক্ষার্থী আহত হয়।
পরে বিদ্যালয়ের শিক্ষকরা দ্রুত আহতদের উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে শরিফার শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে রেফার করেন।
ঘটনার পর মোটরসাইকেল চালককে শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয়রা।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশীদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন এঘটনায় উভায় পক্ষে আহত হয়েছে। এক জনকে ঢাকায় রেফার্ড করেছেন চিকিৎসক। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
যশোর-চৌগাছা সড়কে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় ৫ শিক্ষার্থীসহ উভায় পক্ষের আহত
Share
Read more