যশোর অফিস :যশোরে কেশবপুরে নারকেল গাছ পড়ে গিয়ে বিশ্বজিৎ দত্ত (৪৫) নামে এক নিহত হয়েছেন।
আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের মূলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত বিশ্বজিৎ দত্ত মূলগ্রাম গ্রামের মৃত অনিল দত্তের ছেলে।পরিবারের সদস্যরা জানান, বিশ্বজিৎ দত্ত নারকেল গাছে উঠে নারকেল পাড়েন। পরে পুকুরঘাটে হাত-পা ধুয়ে এক হাতে নারকেল ও অন্য হাতে দা নিয়ে উপরে ওঠার সময় পা পিছলে মাথাসহ পাকা ঘাটে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।