যশোরে ২৪ ঘণ্টায় আরও ৭ জন ডেঙ্গু আক্রান্ত, হাসপাতালে ভর্তি ২০

Share

যশোর অফিস: যশোর জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এ সময়ে একজন সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ২০ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ৪ জন, অভয়নগরে ১১ জন, কেশবপুরে ২ জন এবং মনিরামপুরে ৩ জন ভর্তি রয়েছেন। বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো রোগী ভর্তি নেই।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২১ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২৩২ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২১১ জন সুস্থ হয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।

Read more