যশোরে তালাকপ্রাপ্ত স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী জখম,হাসপাতালে ভর্তি

Share

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের মন্ডলগাতি এলাকায় লাবনী বেগম (২৫) নামে এক নারীকে ছুরি দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করার অভিযোগ উঠেছে তার তালাকপ্রাপ্ত স্বামী মো. মিঠুনের (২৯) বিরুদ্ধে।
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মন্ডলগাতি কফি হাউজের সামনে সড়কের ওপর এ ঘটনা ঘটে। আহত লাবনী বেগম যশোর সদর উপজেলার মন্ডলগাতী গ্রামের শুকর আলীর মেয়ে। অভিযুক্ত মিঠুন যশোর শহরের খড়কি এলাকার আতিয়ার রহমানের ছেলে।
স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পূর্বপরিচিত ও তালাকপ্রাপ্ত স্বামী মিঠুনের সঙ্গে লাবনীর কথা কাটাকাটির একপর্যায়ে মিঠুন তার হাতে থাকা চাকু দিয়ে লাবনীকে আঘাত করেন। এতে তিনি শরীরের বিভিন্ন স্থানে কাটা জখম হয়ে রক্তাক্ত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি হাসপাতালের মহিলা সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, তার অবস্থা আশঙ্কামুক্ত।
ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।
কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুম খান বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নিচ্ছি।

Read more