যশোর সদর হাসপাতালে আবারো রোগীর পার্স থেকে ৫ হাজার টাকা চুরির অভিযোগ

Share

যশোর প্রতিনিধি: যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসকের পরামর্শ নিতে এসে পার্স থেকে নগদ ৫ হাজার টাকা চুরির শিকার হয়েছেন পারভিন (২৫) নামে এক নারী।
ভুক্তভোগী পারভিন যশোর সদর উপজেলার মালিহাট গ্রামের সালামের মেয়ে। মঙ্গলবার (২১ জুলাই) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে তিনি চিকিৎসকের পরামর্শ নিতে যশোর সদর হাসপাতালে আসেন।
ভুক্তভোগী জানান, হাসপাতালের টিকিট কাউন্টার থেকে টিকিট সংগ্রহ করে চিকিৎসকের কক্ষের দিকে যাওয়ার সময় ১৩০ নম্বর কক্ষের সামনে দিয়ে যাওয়ার সময় অজ্ঞাতনামা এক চোর তার সঙ্গে থাকা পার্সের ভেতর থেকে নগদ ৫ হাজার টাকা চুরি করে নিয়ে যায়।
বিষয়টি জানতে পেরে ভুক্তভোগী হাসপাতালে উপস্থিত লোকজন ও সংশ্লিষ্টদের অবহিত করেন। এ ঘটনায় চুরি যাওয়া টাকা উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

উল্লেখ্য এর আগে পর পর প্রায় ২০ টি চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন হাসপাতালে আসা উপস্থিত লোকজন।

Read more