যশোরে ১৫ পিস ই,য়া,বা,সহ মা,দ,ক কারবারি গ্রে,ফ,তার

Share

নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের চাঁচড়া মোড় এলাকায় অভিযান চালিয়ে ১৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ১৮ জুলাই রাত আনুমানিক ১১টা ৫ মিনিটে কোতোয়ালি মডেল থানার সদর পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে চাঁচড়া মোড় এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে সঙ্গীয় ফোর্সের সহায়তায় সঞ্জয় সাহা (৩৮) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে জিন্স প্যান্টের পকেট থেকে পলিথিনে মোড়ানো ১৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য প্রায় ৪ হাজার ৫০০ টাকা বলে জানিয়েছে পুলিশ।
গ্রেফতার সঞ্জয় সাহা যশোর সদর উপজেলার শেখহাটি কালীতলা এলাকার বাসিন্দা। পুলিশ জানায়, তার বিরুদ্ধে এর আগেও একাধিক মাদক মামলা রয়েছে।
এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতার আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

Read more