নিজস্ব প্রতিবেদক: যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে ৫৭ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে কোতোয়ালি মডেল থানা পুলিশ। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ জুলাই রাত প্রায় ৮টা ৫৫ মিনিটে কোতোয়ালি মডেল থানার চাঁচড়া পুলিশ ফাঁড়ির একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে রেলগেট পশ্চিমপাড়া এলাকার একটি স্থানে অভিযান পরিচালনা করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে কয়েকজন ব্যক্তি পালিয়ে যাওয়ার চেষ্টা করলে ধাওয়া করে মো. জাহিদুল ইসলাম সজীব (২৩) নামে এক যুবককে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে একটি সিগারেটের প্যাকেটের ভেতরে থাকা ৫৭ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতার জাহিদুল ইসলাম সজীব যশোর শহরের রেলগেট পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আদালতে প্রেরণ করা হয়েছে। পাশাপাশি তার সঙ্গে জড়িত অন্যান্য মাদক কারবারিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
যশোরে ৫৭ পিস ই,য়া,বা,সহ মা,দ,ক কা,রবা,রি, গ্রে,ফ,তা,র, আ,দা,লতে প্রেরণ
Share
Read more