বেনাপোল সীমান্তে বিজিবির অভিযানে ভারতীয় শাড়িসহ প্রায় ১.৯১ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

Share

যশোর অফিস 
যশোরের বেনাপোল সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে ভারতীয় শাড়িসহ বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বৃহস্পতিবার (১৬ জুলাই) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) চোরাচালানবিরোধী অভিযানে ৮টি ভারতীয় শাড়ি, আধা কেজি জিরা, ২০ কেজি ফুসকা, ১২০টি চকলেট এবং ২৭৬টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ১ লাখ ৯০ হাজার ৬৫০ টাকা।
যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি জানান, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। এরই অংশ হিসেবে নিয়মিত অভিযানে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, সীমান্তে চোরাচালান ও মাদক পাচার রোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Read more