যশোর অফিস
যশোর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ সাইদুর রহমান সাঈদের পিতা মো. গোলাম মোস্তফা (৮০) বৃহস্পতিবার ভোর ৬টায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা যায়, মরহুমের নামাজে জানাজা বৃহস্পতিবার জোহরের নামাজের পর যশোর শহরের মোল্লাপাড়া কবরস্থান মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষে মোল্লাপাড়া কবরস্থানে তাকে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি সন্তান-সন্ততিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
মরহুম গোলাম মোস্তফা ১নম্বর ওয়ার্ড যুবদলের সাধারণ সম্পাদক জাহিদ হোসেনের পিতা এবং ছাত্রদল নেতা জিসানের দাদা ছিলেন।
তার মৃত্যুর সংবাদে যশোরের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। যশোর নগর বিএনপির সাধারণ সম্পাদক এহসানুল হক সেতু এক শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এছাড়া নগর বিএনপির সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান মাসুম,দপ্তর সম্পাদক হাসানুজ্জামান বাবলু,বাণিজ্য সম্পাদক এজাজ উদ্দিন টিপু,৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মারুফউজ্জামান, নগর বিএনপি নেতা ফারুক হোসেনসহ বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ পৃথক শোকবার্তায় মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন।