নিজস্ব প্রতিবেদক:
যশোরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৩০ বোতল অবৈধ ভারতীয় কোডিন ফসফেটযুক্ত ESKUF Cough Syrup উদ্ধার এবং এক ব্যক্তিকে আটক করা হয়েছে।
ডিবি পুলিশ জানায়, বুধবার (১৫ জুলাই) রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) মো. কামাল হোসেনের নেতৃত্বে একটি চৌকস দল কোতোয়ালী থানার ১২ নম্বর ফতেপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের হামিদপুর গ্রামে যশোর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের সামনে পাকা সড়কে মাদকবিরোধী চেকপোস্ট পরিচালনা করে।
এসময় আল-আরাফাহ এক্সপ্রেস লিমিটেডের একটি বাসে তল্লাশি চালিয়ে মো. গোলাম মোস্তফা (৫০)-কে আটক করা হয়। পরে তার কাছ থেকে ৩০ বোতল ভারতীয় কোডিন ফসফেটযুক্ত অবৈধ ESKUF Cough Syrup উদ্ধার করা হয়।
আটক গোলাম মোস্তফা চৌগাছা উপজেলার রামভদ্রপুর (ডাকঘর: মুক্তারপুর) এলাকার মৃত আদিল উদ্দিনের ছেলে।
ডিবি পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৬ জুলাই) তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে ডিবি পুলিশের এমন অভিযান আরও জোরদার করা হবে।
যশোরে ডিবির অভিযানে ৩০ বোতল ভারতীয় এসকাফ সিরাপসহ আটক ১
Share
Read more