নারায়ণগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের চর বয়রাগাদি এলাকায় ৬ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে দুই যুবকের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) চর বয়রাগাদিতে এ ঘটনায় চরম ক্ষোভ বিরাজ করেছে এলাকাবাসি।
অভিযুক্তরা হল একই এলাকার মনির হোসেনের ছেলে হিরো ও জামাল পাটোয়ারী ছেলে সোহেল। ঘটনার পর অভিযুক্ত হিরোকে আটক করে এলাকাবাসী গণধোলাই দিয়েছে। ঘটনার পর থেকে পলাতক রয়েছে ধর্ষক সোহেল।
স্থানীয়রা জানান, সন্ধ্যার দিকে শিশুটি বাড়ির আশেপাশে খেলাধুলা করছিল। পরে তাকে কৌশলে ডেকে নিয়ে গিয়ে পাশবিক নির্যাতন করে ধর্ষক হিরো ও সোহেল। শিশুটির শারীরিক অবস্থার অবনতি হলে পরিবারের সদস্যরা বিষয়টি টের পেয়ে গুরুতর অবস্থায় তাকে প্রথমে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
সেখানে শিশুটির অবস্থা অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। এ ঘটনার খবর এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয়রা ধর্ষক হিরোকে আটক করে গণপিটুনি দিয়ে আহত করে। গুরুত্ব আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ।
অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন ও অপরাধ) তারেক আল মেহেদী জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতকে উদ্ধার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন শান্ত রয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।