প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সোমবার (১৩ এপ্রিল) বাংলাদেশ সচিবালয়ে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ করেছেন টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বেনেডিক্টে শিলব্রেড ফাসমার। বৈঠকে বাংলাদেশের টেলিযোগাযোগ খাতের বর্তমান অবস্থা, ডিজিটাল অবকাঠামোর উন্নয়ন এবং ভবিষ্যৎ প্রযুক্তির সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বাংলাদেশের অর্থনৈতিক ও ডিজিটাল অগ্রযাত্রায় টেলিনরের দীর্ঘমেয়াদী ভূমিকার প্রশংসা করেন।