বাইপাইল নয়, আজকের ভূকম্পনের উৎপত্তিও নরসিংদীতে

Share

ঢাকার অদূরে টানা দুদিন ভূমিকম্পনের উৎপত্তি হলো। তবে সেটি বাইপাইল বলে অনেকেই মন্তব্য করলেও আসলে তা নরসিংদীতেই উৎপত্তি হয়েছে।

শনিবার (২২ নভেম্বর) এ তথ্য জানিয়েছে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের কর্মকর্তা (সহকারী আবহাওয়াবিদ) আফরোজা সুলতানা।

তিনি জানান, ১০টা ৩৬ মিনিট ১২ সেকেন্ডে ভূমিকম্পটি হয়। এটির উৎপত্তিস্থল ঢাকার আগারগাঁওয়ের আবহাওয়া অফিস থেকে ২৯ কিলোমিটার উত্তর-পূর্বে, নরসিংদীর পলাশে। অনেকেই বাইপাইল বললেও তা নয়।

তিনি বলেন, রিখটার স্কেলে এটির মাত্রা ৩ দশমিক ৩। এটিকে আমরা মৃদু মাত্রার ভূমিকম্প বলছি।

শুক্রবার (২১ নভেম্বর) শত বছরের মধ্যে দেশের ভেতরে উৎপত্তি হওয়া সবচেয়ে বড় ভূকম্পনটি হয়ে গেল নরসিংদীর মাধবদীতে। রিখটার স্কেলে মাঝারি ধরনের কম্পনটির মাত্রা ছিল ৫ দশমিক ৭। সকাল ১০টা ৩৮ মিনিটে রাজধানীসহ পুরো দেশ কেঁপে ওঠে।

আফরোজা সুলতানা জানান, একটি ভূমিকম্প হলে আরও কয়েকটি ছোট ছোট ভূমিকম্প হতে পারে। আবার বড় ভূমিকম্পের আগেও ছোট ছোট ভূমিকম্প হয়।

Read more