প্রবাসীর ছোটবেলার স্বপ্ন পূরণে অনুষ্ঠিত হলো এক ব্যতিক্রমী বিবাহ অনুষ্ঠান। নবদম্পতিকে আনতে হেলিকপ্টার ব্যবহার করা হয়। এই খবরে মানুষের ভিড় জমে যায়, আর দেখা যায় উৎসুক জনতার উচ্ছ্বাস। এ আয়োজন এলাকাবাসীর মধ্যে বিস্ময় ও আনন্দ ছড়িয়ে পড়ে।
শুক্রবার (১৪ নভেম্বর) চাঁদপুরের মতলব উত্তর উপজেলার উত্তর ছেংগারচর এম.এম. কান্দি গ্রামের হাজী আ. বারেক দেওয়ানের ছেলে সৌদিপ্রবাসী মো. মহিন উদ্দিন আহাম্মেদ (মেহেদী হাসান রাজু) এবং রুহিতারপাড় গ্রামের মো. আল-আমিন প্রধানের মেয়ে আবিদা সুলতানা অনামিকার বিয়ে ঘিরে এলাকায় সৃষ্টি হয় উৎসবমুখর এই পরিবেশ তৈরি হয়।
বরের বাবা হাজী আ. বারেক দেওয়ান জানান, রাজুর ছোটবেলার ইচ্ছা ছিল তার বিয়ে হবে ব্যতিক্রমভাবে। সেই স্বপ্ন পূরণ করতেই হেলিকপ্টারের ব্যবস্থা করা হয়েছে।
কনের বাবা আল-আমিন প্রধান জানান, ছোটবেলায় রাজু বলত বিয়ে করব একটু অন্যভাবে। সেই স্বপ্নটাই পূরণ করলাম। আগামীকাল ঘোড়ার গাড়িতে করে নবদম্পতিকে তাদের বাড়িতে আনা হবে। তিনি মেয়ের সুখী দাম্পত্য জীবনের জন্য সকলের দোয়া কামনা করেন।