যশোরে বিএনপি নেতাকে কু,পি,য়ে হ,ত্যা, এক ঘণ্টার মধ্যে আসামি গ্রে,প্তা,র

Share

যশোর প্রতিনিধি
যশোরে পারিবারিক কলহের জেরে শেখ আবু তালেব (৭৫) নামে এক বৃদ্ধকে মাথায় ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় শফিয়ার (৩৮) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাঁর দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি দেশীয় ধারালো অস্ত্র (হাসুয়া) উদ্ধার করা হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টার দিকে যশোর সদর উপজেলার মুনসেফপুর পশ্চিমপাড়া বড় মসজিদের সামনে মাথায় গুরুতর আঘাত ও রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখা যায় শেখ আবু তালেবকে। স্বজনেরা তাঁকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করেন।
নিহত শেখ আবু তালেব মুনসেফপুর ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি ওই ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি ছিলেন। তাঁর পিতার নাম মৃত শেখ মোতালেব।পুলিশ জানায়, ঘটনার পর কোতোয়ালি থানা-পুলিশ অভিযান চালিয়ে এক ঘণ্টার মধ্যে অভিযুক্ত শফিয়ারকে গ্রেপ্তার করে। তিনি মুনসেফপুর ৬ নম্বর ওয়ার্ডের মৃত আব্দুল আজিজের ছেলে। পরে তাঁর দেখানো মতে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি হাসুয়া উদ্ধার করা হয়।এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মিরাজুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করেছেন।

Read more