যশোর প্রতিনিধি
যশোরের বিভিন্ন থানায় সন্ত্রাসবিরোধী ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় ১২ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেল থেকে শুক্রবার দুপুর পর্যন্ত জেলার বিভিন্ন স্থান থেকে তাদের আটক করা হয়। পরে আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আটক ব্যক্তিরা হলেন—কেশবপুর উপজেলার বুড়ুলী গ্রামের শেখ মুজিবুর রহমানের ছেলে শেখ তবিবুর রহমান, সন্ন্যাসী গাছা গ্রামের হারুনার রশিদের ছেলে রফিকুল হাসান, ভারতভায়না গ্রামের রেজাউল মোড়লের ছেলে রাসেল মোড়ল, রেজিনগর বাঁকা বর্ণী গ্রামের আব্দুল গনির ছেলে মুজাহিদ গনি।
এ ছাড়া যশোর সদর উপজেলার রাই মানিক সরদারপাড়া গ্রামের মালেক সরদারের ছেলে মোহাম্মদ আলী; ঝিকরগাছা উপজেলার ঘোড়দা গ্রামের রজব আলীর ছেলে আকরাম হোসেন, রাজাপুর গ্রামের তুরাফুাতুল্লার ছেলে সিরাজুল ইসলাম, বাউসা গ্রামের আবু বক্কর সিদ্দিকীর ছেলে আজিজুর রহমান; বেনাপোল থানার ছোট আচড়াপূর্বপাড়া গ্রামের মোস্তফা কামালের ছেলে আজাদ হোসেন, ঘিবা গ্রামের লোকমান মোড়লের ছেলে আব্দুল মালেক; চৌগাছা উপজেলার দিঘল সিংহ গ্রামের আব্দুল আজিজের ছেলে আব্দুল মতিন এবং অভয়নগর উপজেলার বাহিরঘাট গ্রামের ইন্তাজ আলী লস্করের ছেলে ইলিয়াস লস্কার।
পুলিশ জানায়, তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাদের আদালতে পাঠানো হলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আদালত সূত্রে এসব তথ্য জানা গেছে।