যশোর অফিস
গুরুতর অসুস্থ হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সাংবাদিক মো. মোশারফ হোসেনের মা মোছা. ফাতেমা বেগম (৬০)। তিনি যশোর সদর উপজেলার কচুয়া ঘোপ এলাকার মো. মিজানুর রহমানের স্ত্রী।
মঙ্গলবার ভোররাতে গুরুতর অসুস্থ অবস্থায় ফাতেমা বেগমকে যশোরের আদ্-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষার পর তার ডেঙ্গু শনাক্ত হয়। পরে শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকের পরামর্শে তাকে আইসিইউতে স্থানান্তর করা হয়।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, বর্তমানে ফাতেমা বেগমের অবস্থা আশঙ্কাজনক। তার দ্রুত সুস্থতার জন্য সাংবাদিক মো. মোশারফ হোসেন ও তার ভাই মো. সুমন হোসেন সহকর্মী, আত্মীয়-স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।