যশোরে ডেঙ্গুতে ভর্তি ৩৫,রোগী ৮১৯

Share

যশোর অফিস:যশোরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৫ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি করা হয়েছে। যশোর সিভিল সার্জনের কার্যালয় থেকে ৭ সেপ্টেম্বরের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৮১৯ জন। এর মধ্যে ৭২৩ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন। বর্তমানে বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯০ জন। এ পর্যন্ত ডেঙ্গুতে ১ জনের মৃত্যু হয়েছে।

উপজেলাগুলোর মধ্যে অভয়নগরে ১৪ জন, বাঘারপাড়ায় ৪০ জন, চৌগাছায় ১১ জন, ঝিকরগাছায় ২৬ জন, কেশবপুরে ৯৫ জন, মনিরামপুরে ৩১ জন এবং শার্শায় ৪১ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এছাড়া যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১৩২ জন।

জেলা সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যানবিদ মো. শামসুল ফালাকের প্রস্তুত করা প্রতিবেদনে এসব তথ্য উল্লেখ করা হয়েছে।

Read more