যশোরে ওয়ার্ড বিএনপি কার্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত ক,ক,টে,ল উদ্ধার

Share

যশোর অফিস: যশোর শহরের পুরাতন কসবা ৪ নম্বর ওয়ার্ড বিএনপির আঞ্চলিক কার্যালয়ের পেছন থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ককটেল উদ্ধার করেছে পুলিশ। সোমবার বেলা ১১টার দিকে এসআই সাইমনের নেতৃত্বে একটি পুলিশ টিম কার্যালয়ের পেছনে থাকা বটগাছের নিচ থেকে ককটেলটি উদ্ধার করে।

স্থানীয়রা জানান, বিএনপি কার্যালয়ের পেছনে একটি ককটেল সাদৃশ্য বস্তু পড়ে থাকতে দেখে তাদের সন্দেহ হয়। পরে বিষয়টি জানিয়ে ৯৯৯ নম্বরে কল করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ককটেলটি উদ্ধার করে থানায় নিয়ে যায়। েএর আগে গত ১৪ আগস্ট সকালে একই কার্যালয়ের ভেতর থেকে একটি ককটেল উদ্ধারের ঘটনা ঘটে বলে জানা গেছে। কোতোয়ালী মডেল থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

কয়েকদিনের ব্যবধানে একই এলাকা থেকে দুটি ককটেল উদ্ধারের ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক দেখা দিয়েছে।

Read more