যশোরে অনলাইন জু,য়া পরিচালনার অভিযোগে দুই নারীসহ ৪ জন গ্রে,প্তা,র

Share

যশোর প্রতিনিধি।।
যশোরে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে কোতোয়ালী মডেল থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, সিম কার্ড ও নগদ টাকা জব্দ করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, ৭ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ৫টা ১০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে যশোর শহরের বাবলাতলা মাইক্রোবাস স্ট্যান্ড এলাকা থেকে অনলাইন জুয়া পরিচালনার অভিযোগে তাপস কুমার (২৪) ও তুষার শিকদার (২৪)-কে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে একই দিন রাত আনুমানিক ৬টা ৫০ মিনিটে ঘোপ নওয়াপাড়া রোডের মোহাম্মদ আলী মন্ডলের বাসা নং-৮২১-এর তৃতীয় তলার একটি ফ্ল্যাটে অভিযান চালিয়ে মোছাঃ সাদিয়া ইসলাম সুইটি (২৩) ও ইসরাত জাহান তৃপ্তি (২০)-কে আটক করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মাগুরা জেলার শালিখা উপজেলার গোয়ালখালী গা্রামের তপন কুমারের ছেলে তাপস কুমার (২৪), মাদারীপুর জেলার নয়াকান্দি গা্রামের তাপস শিকদারের ছেলে তূষার শিকদার। যশোর জেলার সদর উপজেলার তেঘরিয়া (গোরপাড়া) রফিকুল ইসলামের মেয়ে মোছাঃ সাদিয়া ইসলাম সুইটি (২৩), একই জেলার একই উপজেলার রামকৃষ্ণ পুর গ্রামের মোঃ টিপু সুলতানের মেয়ে ইসরাত জাহান তৃপ্তি (২০),

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃতরা বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদনবিহীন বিভিন্ন অনলাইন জুয়ার সাইট ও পেমেন্ট গেটওয়ের মাধ্যমে দীর্ঘদিন ধরে অবৈধভাবে অর্থ লেনদেন ও ই-ট্রানজেকশন করে আসছিলেন।
অভিযানে তাদের হেফাজত থেকে বিভিন্ন ব্র্যান্ডের ১০টি মোবাইল ফোন, বিভিন্ন কোম্পানির সিম কার্ড এবং নগদ ৫ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় কোতোয়ালী মডেল থানায় মামলা দায়ের করে গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

Read more