যশোর প্রতিনিধি: যশোরে ২৭ হাজার পিচ ইয়াবা(মাদক) উদ্ধারসহ সিরাজুল ইসলাম রিপন (২৭)কে আটক করেছে পুলিশ।
আজ ৩০আগস্ট ( রোববার) বিকাল সাড়ে ৩ টার দিকে শহরতলির ঝুমঝুমপুর এলাকা থেকে কোতোয়ালি থানা পুলিশ তাকে আটক করে।
আটক সিরাজুল ইসলাম রিপন যশোর জেলার শার্শা উপজেলার বাদে নাভারণ পশ্চিম পাড়া গ্রামের মোহাম্মদ নজরুল ইসলামের ছেলে।
যশোর জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার মো, মিরাজুল ইসলাম যশোর কোতোয়ালি থানায় এক পিস ব্রিফিংয়ে এ কথা বলেন।
মিরাজুল ইসলাম বলেন, পুলিশের কাছে গোপন খবর ছিল মাদকের বড় একটি চালান হাত বদল হবে। এ সময় কোতোয়ালি থানা পুলিশ ঝুমঝুমপুর বটতলা এলাকা দিয়ে রিকসায় যাওয়ার সময় রিপনকে আটক করে। তার হাতে থাকা কালো ব্যাগ তল্লাশি করে ২৭ হাজার পিচ ইয়াবা উদ্ধার সহ তাকে আটক করেন। রাত সাড়ে আটটার দিকে,প্রেসব্রিভিং সময় উপস্থিত ছিলেন যশোরের অতিরিক্ত পুলিশ সুপার “খ’ সার্কেল মো.মুন্না বিশ্বাস, কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি( মাসুম খান, পুলিশ পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল।
পুলিশের মুখপাত্র বলেন, আটক রিপন একজন বড় মাপের মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার প্রস্তুতি চলছে।
যশোরে ২৭ হাজার পিচ ইয়াবা উদ্ধারসহ কারবারি রিপন আ,ট,ক
Share
Read more