যশোর অফিস
যশোরে গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ১০ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১৯ জন।
বুধবার (২৯ জুলাই) জেলা স্বাস্থ্য বিভাগের প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ১৭ জন ডেঙ্গু রোগী ভর্তি রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ জন, অভয়নগরে ১২ জন এবং কেশবপুরে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। বাঘারপাড়া, চৌগাছা, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২৮৬ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৬৮ জন সুস্থ হয়েছেন, একজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে।