যশোর অফিস
যশোর সীমান্তে পৃথক অভিযান চালিয়ে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪৯ বিজিবি)।
বুধবার (২৯ জুলাই) যশোর ব্যাটালিয়নের পাঁচপীরতলা বিওপি ও বেনাপোল আইসিপি সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব পণ্য জব্দ করা হয়।
বিজিবি জানায়, অভিযানে ভারতীয় ১১২ বোতল উইনসিরেক্স কফ সিরাপ, ৩২টি শাড়ি, ২ কেজি ফুসকা, ১০টি চকলেট ও ৫৮টি বিভিন্ন ধরনের কসমেটিকস সামগ্রী জব্দ করা হয়েছে। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৩ লাখ ৬৫ হাজার ৮০০ টাকা।
যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, বলেন,সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা ও বিশেষ অভিযান নিয়মিতভাবে পরিচালিত হচ্ছে।