বিএনপির ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে নাগরিক অধিকার আন্দোলন,যশোরের সৌজন্য সাক্ষাৎ

Share

যশোর অফিস 
নাগরিক অধিকার আন্দোলন, যশোরের নবগঠিত নির্বাহী কমিটির সদস্যরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভাইস চেয়ারম্যান অধ্যাপক নার্গিস ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় করেছেন।
সোমবার (২৭ জুলাই) সকাল ১১টায় যশোর শহরে অধ্যাপক নার্গিস ইসলামের বাসভবনে ঘণ্টাব্যাপী এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এতে সংগঠনের সভাপতি বিনয় কৃষ্ণ মল্লিক ও সাধারণ সম্পাদক মাসুদুজ্জামান মিঠুর নেতৃত্বে নির্বাহী কমিটির সদস্যরা অংশ নেন।
সাক্ষাৎকালে যশোরের সার্বিক উন্নয়ন, নাগরিক অধিকার প্রতিষ্ঠা, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়। এ সময় অধ্যাপক নার্গিস ইসলাম নবগঠিত নির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন জানান এবং সংগঠনের উত্তরোত্তর সাফল্য ও সার্বিক কল্যাণ কামনা করেন।
এ সময় সংগঠনের সহ-সভাপতি মতিয়ার রহমান ও হাজী সেলিম, সহ-সম্পাদক ডা. এস. এম. আবদুল্লাহ, অধ্যক্ষ গাজী ইকফাত মাহমুদ, আহসানউল্লাহ ময়না, তাসলিমা আক্তার লিপা, মশিয়ার রহমান, যশোর মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডা. মো. রবিউল ইসলাম তুহিন, অ্যাডভোকেট আশরাফুল আলম বিপ্লব, সিআইপি মোহাম্মদ আলী, শরীফ আহম্মেদ বাপীসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Read more