প্রেস বিজ্ঞপ্তি
যশোর সদর উপজেলার ইছালী ইউনিয়নের স্কুলপাড়া গ্রামের বাসিন্দা বৃদ্ধা রাবেয়া বেগম দীর্ঘদিন ধরে পক্ষাঘাত (প্যারালাইসিস) রোগে আক্রান্ত হয়ে চলাচলে অক্ষম হয়ে মানবেতর জীবনযাপন করছিলেন। তাঁর কষ্ট লাঘবে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিতের পক্ষ থেকে এবং আল মামুন ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় একটি হুইলচেয়ার প্রদান করা হয়েছে।
রোববার দুপুরে রাবেয়া বেগমের নিজ বাড়িতে গিয়ে তাঁর হাতে হুইলচেয়ারটি তুলে দেন ফাউন্ডেশনের প্রতিনিধিরা।
এ মানবিক উদ্যোগে নেতৃত্ব দেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ও আল মামুন ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা প্রকৌশলী রবিউল ইসলাম। এ সময় তিনি রাবেয়া বেগম ও তাঁর পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
হুইলচেয়ার বিতরণকালে উপস্থিত ছিলেন আল মামুন ফাউন্ডেশনের উপদেষ্টা আল মামুন শাওন, সভাপতি তানভীর হায়দার তমাল, সহ-সভাপতি পাপ্পু জামান, সাধারণ সম্পাদক শাকির আহমেদ শুভ্র, দপ্তর সম্পাদক রুবেল তরফদার, সদস্য তৌফিকুর রহমান সোহেল, আবু হুরাইরা সমু, মামুন হোসেনসহ সংগঠনের অন্যান্য সদস্যরা। এছাড়াও স্থানীয় বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আল মামুন ফাউন্ডেশনের পক্ষ থেকে জানানো হয়, সমাজের অসহায়, দুস্থ ও প্রতিবন্ধী মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি ধারাবাহিকভাবে মানবিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক উদ্যোগ অব্যাহত থাকবে বলে জানানো হয়।