যশোরে বিদেশি পি,স্ত,ল ও খালি ম্যা,গা,জি,ন,সহ এক ব্যক্তি আ,ট,ক

Share

যশোর প্রতিনিধি: যশোর শহরের শংকরপুর চোপদার পাড়া এলাকা থেকে একটি বিদেশি পিস্তল ও খালি ম্যাগাজিনসহ সাহাদোত হোসেন (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব-৬, সিপিসি-৩, যশোর ক্যাম্প। র‍্যাবের দাবি, গ্রেপ্তার ব্যক্তি সন্ত্রাসী ও চাঁদাবাজির সঙ্গে জড়িত।
শনিবার (২৫ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শংকরপুর চোপদার পাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার সাহাদোত হোসেন ওই এলাকার সাজাহানের ছেলে।
র‍্যাব-৬ সূত্র জানায়, অভিযানের সময় সাহাদোত হোসেনের বসতঘরে তল্লাশি চালানো হয়। এ সময় তার দেখানো ও নিজ হাতে বের করে দেওয়া মতে একটি বিদেশি পিস্তল ও একটি খালি ম্যাগাজিন উদ্ধার করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক উদ্ধারকৃত অস্ত্র ও ম্যাগাজিন জব্দ করা হয়।
র‍্যাব জানায়, নিয়মিত মামলার আসামি, সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত আসামিদের গ্রেপ্তারের পাশাপাশি অস্ত্রধারী সন্ত্রাসী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।
গ্রেপ্তার সাহাদোত হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। মামলা রুজু শেষে উদ্ধার করা অস্ত্র ও অন্যান্য আলামতসহ তাকে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হবে বলে জানিয়েছে র‍্যাব।

Read more