যশোরে র‍্যাব-৬ মাদক ও সামাজিক অপরাধ প্রতিরোধে টাউন হল মিটিং

Share

যশোর প্রতিনিধি: যশোরে মাদক, সন্ত্রাস, ইভটিজিং, কিশোর গ্যাং, সোশ্যাল মিডিয়ার অপব্যবহার ও বিভিন্ন সামাজিক অপরাধ রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি টাউন হল মিটিং অনুষ্ঠিত হয়েছে। র‍্যাব-৬, যশোরের উদ্যোগে আজ বৃহস্পতিবার (২৩ জুলাই ২০২৬) যশোর কালেক্টরেট স্কুল এন্ড কলেজে এই সভার অনুষ্ঠিত হয়।

​দুপুর ১টা থেকে ২টা পর্যন্ত পরিচালিত এই সভায়
কালেক্টরেট স্কুল এন্ড কলেজের প্রিন্সিপাল তাহমিদ হাসান, ছাত্রসমাজ, যুবসমাজ, স্থানীয় অভিভাবক এবং বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সভায় অংশগ্রহণকারীরা নিজ নিজ অবস্থান থেকে মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে মতামত প্রকাশ করেন এবং অপরাধ দমনে সচেতনতামূলক পদক্ষেপ নেওয়ার ওপর জোর দেন।

​উক্ত সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য উপস্থাপন করেন র‍্যাব-৬, সিপিসি-৩, যশোরের কোম্পানি কমান্ডার মেজর এ.টি.এম ফজলে রাব্বী প্রিন্স। তিনি তরুণ প্রজন্মকে রক্ষা করতে মাদকের কুফল তুলে ধরেন এবং সোশ্যাল মিডিয়ার নিরাপদ ব্যবহার, ইভটিজিং ও কিশোর গ্যাং কালচার রোধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান।

Read more