যশোর কেশবপুরে নারকেল গাছ থেকে পড়ে এক ব্যক্তি নি/হত

Share

যশোর অফিস :যশোরে কেশবপুরে নারকেল গাছ পড়ে গিয়ে  বিশ্বজিৎ দত্ত (৪৫) নামে এক নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার (২১ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে কেশবপুর উপজেলার সদর ইউনিয়নের মূলগ্রাম এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বিশ্বজিৎ দত্ত মূলগ্রাম গ্রামের মৃত অনিল দত্তের ছেলে।পরিবারের সদস্যরা জানান, বিশ্বজিৎ দত্ত নারকেল গাছে উঠে নারকেল পাড়েন। পরে পুকুরঘাটে হাত-পা ধুয়ে এক হাতে নারকেল ও অন্য হাতে দা নিয়ে উপরে ওঠার সময় পা পিছলে মাথাসহ পাকা ঘাটে পড়ে গুরুতর আহত হন। স্বজনরা দ্রুত তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার পর বেলা পৌনে বারোটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

Read more