যশোরে প,র্নো,গ্রা,ফি নিয়ন্ত্রণ আ,ই,নের মা,ম,লা,র প,লা,ত,ক আ,সা,মি গ্রে,ফ,তা,র

Share

নিজস্ব প্রতিবেদক: যশোর সদর উপজেলার চোরামনকাঠি এলাকা থেকে গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দায়ের করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর একটি মামলার এজাহারভুক্ত পলাতক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-৬।
র‍্যাব জানায়, শনিবার (১৮ জুলাই) রাত প্রায় ১১টার দিকে র‍্যাব-৬, সিপিসি-৩ যশোর ক্যাম্প এবং র‍্যাব-৬ সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প)-এর যৌথ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে যশোরের কোতয়ালী থানার চোরামনকাঠি এলাকায় অভিযান চালিয়ে রবিউল তালুকদার (২৭) নামে এক পলাতক আসামিকে গ্রেফতার করে। তিনি গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া উপজেলার ভুতুরিয়া গ্রামের ফায়েক তালুকদারের ছেলে।
র‍্যাব সূত্রে জানা গেছে, গোপালগঞ্জের কোটালীপাড়া থানায় দায়ের করা মামলা নং-০৫/২৬ (তারিখ: ২ জুলাই ২০২৬), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর ৮(১)/৮(২) ধারার এজাহারভুক্ত এক নম্বর আসামি ছিলেন রবিউল।
মামলার এজাহার অনুযায়ী, ভুক্তভোগী সুমাইয়া আক্তার নাজমা (২৩)-এর স্বামী দীর্ঘ চার বছর ধরে সৌদি আরবে প্রবাসী। এই সুযোগে প্রতিবেশী রবিউল তালুকদার বিভিন্ন সময় তাকে উত্ত্যক্ত ও কু-প্রস্তাব দিয়ে আসছিলেন। অভিযোগ রয়েছে, গত ২৮ জুন ভুক্তভোগীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ব্যবহার করে ইমোর মাধ্যমে ব্ল্যাকমেইল করেন এবং ৩০ হাজার টাকা দাবি করেন। টাকা না দিলে ওই ছবি ও ভিডিও ফেসবুকসহ বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকিও দেন। পরে ভুক্তভোগী কোটালীপাড়া থানায় লিখিত অভিযোগ দায়ের করলে মামলা রুজু হয়।
র‍্যাব জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গোপালগঞ্জ জেলার কোটালীপাড়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more