বেনাপোলে ৭১ পিস ই,য়া,বা ও মা,দ,ক বিক্রির নগদ টাকাসহ দুই নারী গ্রে,ফ,তা,র

Share

নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোল পোর্ট থানা পুলিশের বিশেষ অভিযানে ৭১ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির নগদ ১৯ হাজার ৭৪০ টাকাসহ দুই নারীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় আরেক অভিযুক্ত কৌশলে পালিয়ে যায়।
পুলিশ জানায়, শনিবার (১৮ জুলাই) রাত আনুমানিক ৯টা ৪৫ মিনিটে বেনাপোল পোর্ট থানার এসআই (নিঃ) মোহাম্মাদ মামুন শেখ সঙ্গীয় ফোর্স নিয়ে থানাধীন নারায়ণপুর কেলেরকান্দা গ্রামের ফিরোজের বসতবাড়িতে অভিযান পরিচালনা করেন। অভিযানে বাড়ির শয়নকক্ষ থেকে নারী পুলিশের সহায়তায় সালমা খাতুন (৩৮) ও আমেনা খাতুন (৪৫)-কে আটক করা হয়।
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ৭১ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট এবং মাদক বিক্রির ১৯ হাজার ৭৪০ টাকা উদ্ধার করা হয়। তবে অভিযানের সময় মামলার অপর এক আসামি পালিয়ে যেতে সক্ষম হয়।
গ্রেফতার হওয়া সালমা খাতুনের স্বামী ফিরোজ এবং আমেনা খাতুনের স্বামী শহিদ হোসেন। উভয়ের বাড়ি নারায়ণপুর কেলেরকান্দা গ্রামে, বেনাপোল পোর্ট থানা, যশোর।
পুলিশ জানায়, এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং গ্রেফতার দুই আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেফতারের চেষ্টা অব্যাহত রয়েছে।

Read more