যশোরে ডিবির অ,ভিযা,নে ৭০ পিস ই,য়া,বা,সহ যুবক আ,ট,ক

Share

নিজস্ব প্রতিবেদক: যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ৭০ পিস অবৈধ মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। ডিবি সূত্রে জানা যায়, শুক্রবার (১৭ জুলাই) বিকেল ৪টা ৫০ মিনিটে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যশোরের এসআই (নিঃ) জাহাঙ্গীর আলমের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স কোতোয়ালী মডেল থানার ১৩ নম্বর কচুয়া ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে মো. রফিকুলের বাড়ির সামনে ইটের সলিং রাস্তার ওপর বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মো. শরিফুল ইসলাম (৩১) নামে এক ব্যক্তির হেফাজত থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় এবং তাকে আটক করা হয়। আটক শরিফুল ইসলাম কোতোয়ালী মডেল থানার বাসিন্দা। তার পিতার নাম মো. মতিয়ার মোল্লা এবং মাতার নাম মোছা. রহিমা বেগম। ডিবি পুলিশ জানায়, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর শনিবার (১৮ জুলাই) তাকে যশোরের বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more