যশোরে বাবা-ছেলেকে পি,টি,য়ে,আ,হ,ত

Share

নিজস্ব প্রতিবেদক
যশোর শহরের কোতোয়ালি থানার চৌরাস্তা মোড় এলাকায় টাকা-পাওনাকে কেন্দ্র করে বিরোধের জেরে বাবা ও ছেলেকে মারধরের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত দুইজনকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শুক্রবার (১৭ জুলাই) রাত আনুমানিক ১১টার দিকে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, মো. মশিযার রহমান (৫৫), পিতা: মৃত শফিযার রহমান এবং তার ছেলে মো. খালেদুর রহমান আকাশ (৩২)। তারা যশোর শহরের বেজপাড়া বিহারি কলোনির বাসিন্দা।
অভিযোগে জানা গেছে, টাকা-পাওনাকে কেন্দ্র করে মশিযার রহমানের ছেলের সঙ্গে একই এলাকার মিন্টু (৫২) ও বাবু (৫২)-এর বিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে অভিযুক্তরা বাঁশ, কিল-ঘুষি দিয়ে বাবা ও ছেলেকে মারধর করলে তারা গুরুতর আহত হন।
পরে স্বজনরা তাদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় কোতোয়ালি থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, লিখিত অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

Read more