নিজস্ব প্রতিবেদক: যশোরের বেনাপোলে পারিবারিক বিরোধের জেরে ছোট ভাইয়ের দায়ের কোপে বড় ভাই গুরুতর আহত হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) সকালে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামে এ ঘটনা ঘটে।
আহত ফিরোজ (৫০) বারোপোতা গ্রামের শাহাদত হোসেনের ছেলে। গুরুতর আহত অবস্থায় তাকে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
আহত ফিরোজ জানান, পারিবারিক বিষয় নিয়ে ছোট ভাই মনির আহমেদের সঙ্গে কথা কাটাকাটির একপর্যায়ে মনির ধারালো দা দিয়ে তাকে এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন।
পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় ফিরোজকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।