মণিরামপুরে ৫০ পিস ই/য়া/বা/সহ যুবক গ্রে/প্তার

Share

নিজস্ব প্রতিবেদক
যশোরের মণিরামপুর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেপ্তার করেছে মণিরামপুর থানা পুলিশ।
পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মণিরামপুর থানার উত্তরপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন থানার এসআই (নিঃ) মিলন হোসেন। এ সময় মোঃ সজল হোসেন (৩০) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।
পরে তার দেহ তল্লাশি করে ৫০ পিস অবৈধ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার সজল হোসেন যশোর সদর উপজেলার রমনগর এলাকার বজলুর রহমানের ছেলে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তার আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
মণিরামপুর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Read more