যশোরে ২৪ ঘণ্টায় নতুন ৪ ডেঙ্গু রোগী শনাক্ত

Share

যশোর অফিস 
গত ২৪ ঘণ্টায় যশোর জেলায় নতুন করে ৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। একই সময়ে ৬ জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন। এ সময় ডেঙ্গুতে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।
জেলা স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্য অনুযায়ী, বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে মোট ১৬ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন। এর মধ্যে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ২ জন, অভয়নগরে ১২ জন, চৌগাছায় ১ জন এবং কেশবপুরে ১ জন ভর্তি রয়েছেন। বাঘারপাড়া, ঝিকরগাছা, মনিরামপুর ও শার্শা উপজেলায় বর্তমানে কোনো ডেঙ্গু রোগী ভর্তি নেই।
চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৬ জুলাই পর্যন্ত যশোর জেলায় মোট ২১৪ জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছেন। তাদের মধ্যে ১৯৭ জন সুস্থ হয়েছেন, ১ জনকে উন্নত চিকিৎসার জন্য রেফার করা হয়েছে

Read more