সংসদীয় জীবনে বিরোধী দলে থাকতে পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গেছি: স্পিকার

Share

দীর্ঘ ৪০ বছরের সংসদীয় জীবনে বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালনকালে কোনো ধরনের সরকারি সুবিধা পাননি বলে জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনের ১৮তম কার্যদিবসে এ কথা জানান তিনি।

স্পিকার বলেন, ৪০ বছর আমিও এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম।

একটি কানাকড়িও কোনোদিন পাইনি। পাঁচবার গ্রেপ্তার হয়ে জেলে গেছি।
এটুকুই। প্রাপ্তিযোগ আর কিছু হয়নি।

বিরোধীদলীয় নেতার বাজেট-বিষয়ক বক্তব্যের প্রশংসা করে তিনি বলেন, প্রায় এক ঘণ্টার বক্তব্যে তিনি দেশের বিভিন্ন সমস্যা ও বাজেটের নানা দিক তুলে ধরেছেন।

হাফিজ উদ্দিন আহমদ বলেন, এই চেয়ারে বসার কারণে আমার জন্মভূমি ও নির্বাচনী এলাকা ভোলার সমস্যাগুলো এখানে তুলে ধরতে পারি না। তিনি (বিরোধীদলীয় নেতা) সেগুলো জাতির সামনে তুলে ধরেছেন। আশা করি, অর্থমন্ত্রী ও প্রধানমন্ত্রী বিষয়গুলো বিবেচনায় নেবেন।

Read more