সকালে ক্ষুধা না থাকায় নাস্তা বাদ দিচ্ছেন? সাবধান হতে হবে এখনই

Share

লাইফস্টাইল ডেস্ক:দিন শুরু হয় সকালের খাবার দিয়ে। রাতে অনেক ঘণ্টা না খেয়ে থাকার পর সকালে শরীরের শক্তি জোগাতে এই খাবার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। চিকিৎসক ও পুষ্টিবিদরা বলছেন, দিনের কাজের জন্য প্রয়োজনীয় শক্তি আসে মূলত সকালের এই খাবার থেকেই।

তবে অনেকের ক্ষেত্রে সকালে ঘুম থেকে উঠেই ক্ষুধা লাগে না। কেউ আবার পেট ভার লাগার কারণে খেতে পারেন না। এমন অবস্থায় ক্ষুধা না থাকলে কি সকালের খাবার বাদ দেওয়া উচিত?

কেন সকালে ক্ষুধা লাগে না?

চিকিৎসকদের মতে, সকালে ক্ষুধা না লাগার পেছনে একাধিক কারণ থাকতে পারে—

রাতে দেরিতে বেশি খাওয়া
হজমে সমস্যা
হজম শক্তি দুর্বল হওয়া
নিয়মিত পেট পরিষ্কার না হওয়া
অম্বল বা অন্য শারীরিক সমস্যা
ঘুম কম হওয়া
ক্ষুধা নিয়ন্ত্রণকারী হরমোনের ভারসাম্য নষ্ট হওয়
ক্ষুধা না থাকলে কি খাবেন না?

চিকিৎসকেরা বলছেন, এক-দু’দিন ক্ষুধা না লাগলে জোর করে খাওয়ার প্রয়োজন নেই। কিন্তু নিয়মিত সকালের খাবার বাদ দেওয়া ঠিক নয়। কারণ অনেক সময় সকালে না খেলে পরে হঠাৎ বেশি খেয়ে ফেলার প্রবণতা তৈরি হয়। তখন অস্বাস্থ্যকর খাবারও খাওয়া হয়ে যায়, যা থেকে বদহজম, অম্বল ও অন্যান্য সমস্যা দেখা দিতে পারে।

কী করা উচিত?

রাতে খুব দেরিতে ও ভারী খাবার খাওয়া এড়িয়ে চলা
রাতের খাবার একটু আগেই খাওয়া
হালকা খাবার খাওয়ার অভ্যাস করা
সকালে ধীরে ধীরে শরীরকে খাওয়ার জন্য প্রস্তুত করা
চিকিৎসকদের মতে, সকালে ক্ষুধা না লাগার কারণ আগে বোঝা জরুরি। নিয়মিত এই সমস্যা হলে অবশ্যই জীবনযাত্রায় পরিবর্তন আনা দরকার।

তাই সকালে ক্ষুধা না থাকলে একদিন বাদ দেওয়া গেলেও নিয়ম করে সকালের খাবার বাদ দেওয়া শরীরের জন্য ভালো নয়।

 

Read more