বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে-হাসনাত আব্দুল্লাহ

Share

ঝিনাইদহ-বিচার বিভাগের আলাদা সচিবালয় বিলুপ্ত করে আইন মন্ত্রনালয়ের অধীনে এনে বিচার বিভাগের স্বাধীনতা হরণ করা হয়েছে। বিচার বিভাগ নিয়ে বিএনপি আবারো আওয়ামী লীগের পথেই হাটছে বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিঞ্চালের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ এমপি।

সোমবার (২৫ মে) বিকাল ৬টায় ঝিনাইদহ শহরের পায়রা চত্বরে নাসীরুদ্দিন পাটওয়ারীর উপর হামলা, এনসিপি ও ছাত্রদলের পাল্টাপাল্টি মামলা ও গ্রেফতারের বিষয়ে সার্বিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।
সরকার দলীয় আদেশের অপেক্ষায় থেকে পুলিশ আবারো আওয়ামী লীগের পেটোয়া বাহিনীর ভুমিকায় অবতীর্ণ হচ্ছে। এছাড়াও সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।
এনসিপির দক্ষিণাঞ্চলীয় মূখ্য সমন্বয়ক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলেছেন, বর্তমান বিএনপি সরকার আওয়ামী লীগের পথে হাটতে শুরু করেছে। তারা পুলিশকে দলীয় লাঠিয়াল বাহিনীর মতো ব্যবহার করতে চাইছে। স্বাধীন বিচার ব্যবস্থার ওপর সরকারের হস্তক্ষেপ শুরু হয়েছে। জেলা আদালতগুলোতে কি রায় হবে, কি বিচার হবে, কে জামিন পাবে সব কিছু রিমোর্ট কন্ট্রোলের মতো ঢাকা থেকে নিয়ন্ত্রণ করা হচ্ছে।

সব জায়গায় দলীয়করণ করা হচ্ছে অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, মেধাকে পাশ কাটিয়ে দলীয় লোকদের নিয়োগ দেওয়া হচ্ছে।

অর্থমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর মধ্যে মনস্থাত্বিক দ্বন্দ্বের বলি দেশের জুলাই অভ্যুত্থান অভিযোগ করে হাসনাত আব্দুল্লাহ বলেন, দেশের ব্যাংকগুলো ভাগ করে নেওয়া হচ্ছে। যেটি বাংলাদেশ অগ্রগতিকে ভুলন্ঠিত করছে।

স্কুল ফিডিং থেকে প্রতি সপ্তাহে ১৭ কোটি টাকা দুর্নীতি হচ্ছে বলেও অভিযোগ করেন হাসনাত আব্দুল্লাহ। সরকারের দেওয়া কার্ডের সমালোচনা করে বলেন মানুষ এখন নিরাপত্তা কার্ড চায়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা, এনসিপির য্গ্মু সদস্য সচিব শাহরিন ইরা, কেন্দ্রীয় যুব শক্তির সাংগঠনিক সম্পাদক রিফাত রশিদ, ছাত্র শক্তির কেন্দ্রীয় সভাপতি জাহিদ হাসান. দক্ষিণাঞ্চলীয় সংগঠক আকরাম হোসেন রাজসহ স্থানীয় নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে শেষে একটি বিক্ষোভ মিছিল শহর প্রদক্ষিন করে।
গত ২২ মে শুক্রবার ঝিনাইদহে এনসিপির কেন্দ্রীয় মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর ডিম নিক্ষেপ ও হামলার ঘটনা ঘটে। ওই ঘটনায় এনসিপি ও জেলা ছাত্রদল পাল্টাপাল্টি মামলা করে। ছাত্রদলের দায়ের করা মামলায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা সহ তিনজকে আটক করে পুলিশ। ওই ঘটনার প্রতিবাদে আজ সোমবার সংবাদ সম্মেলনে অংশ নেন হাসনাত আবদুল্লাহ।
সংবাদ সম্মেলন শেষে শহরের পায়রা চত্বর থেকে বিক্ষোভ মিছিল বের করেন এনসিপি নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

সংবাদ সম্মেলনে হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনমন্ত্রীর জেলা ঝিনাইদহ। দুঃখের বিষয়, সেখানেই আজ আইন আদালত সরকারের একটি মহলের হাতে বন্দী। সরকার পুলিশ ও বিচার বিভাগকে নিজেদের দলীয় এজেন্ডা দ্বারা পরিচালিত করছে।
তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পরে আমাদের আশা ছিল, পুলিশ জনগণের বাহিনী হবে। কিন্তু আমরা দেখছি, পুলিশের উর্ধ্বতন কর্মকতারা সরকারের দলীয় সমর্থক হিসেবে নিজেদেরকে পরিচয় দিচ্ছে। এটা লজ্জাজনক।

হাসনাত আবদুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, সরকার আওয়ামী লীগের পথে হাটছে। আওয়ামী লীগের মতো বিচার, আদালত ও পুলিশ কে দলীয় এজেন্ডা বাস্তবায়নের হাতিয়ার বানাচ্ছে। আওয়ামী লীগ এইসব কারণে জনরোষে পড়ে বিদায় নিয়েছে। এই সরকার যদি আওয়ামী লীগের মতো হওয়ার চেষ্টা করে, তাহলে আমরা তা মেনে নেবো না। জেল, জুলুম, নির্যাতন করে মানুষকে দমিয়ে রাখা যাবে না।

তিনি আরও বলেন, আজ আমরা (বিএনপি-এনসিপি-জামায়াত) যখন একে অপরের বিরুদ্ধে লড়ছি, তখন ভারতে বসে আওয়ামী লীগ হাসছে। আমরা নিজেরা লড়ছি। কিন্তু জুলাই গণ-অভ্যুত্থানের পরে এটা হওয়ার কথা ছিল না।
প্রসঙ্গত, ঝিনাইদহে ছাত্রদল নেতার দায়ের করা মামলায় গতকাল রোববার গ্রেফতার হন এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা। পরে আজ সকাল ১০টায় তিনি জামিন পান। একই দিন সকাল সাড়ে ১০টায় ঝিনাইদহ জেলা কারাগার থেকে মুক্তি পেয়েছেন তিনি।

সোমবার (২৫ মে) সকাল ১০টায় ঝিনাইদহ চিফ জুডিশ্যল ম্যাজিস্ট্রেট আদালতে জামিন আবেদন করেন আসামী পক্ষের আইনজীবীরা।

আসামী পক্ষে জামিন শুনানি করেন অ্যাডভোকেট ইসমাইল হোসেন। শুনানি শেষে আদালত এনসিপি নেতা তারেক রেজার জামিন মঞ্জুর করেন। তবে একই মামলায় গ্রেফতার যুবশক্তি’র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান খানের জামিন না মঞ্জুর করেছেন আদালত।
এর আগে রোববার (২৪ মে) সন্ধ্যায় এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা ও যুবশক্তি’র কেন্দ্রীয় নেতা অয়ন রহমান কে ঝিনাইদহের একটি আদালতে সোপর্দ করে সদর থানা পুলিশ। এর আগে গত শনিবার তারেক রেজা কে প্রধান আসামী করে এনসিপির ২২ নেতাকর্মীর নামে মামলা করেন ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি এনামুল কবির।

Read more