কসবা সীমান্তে বিএসএফের গুলিতে কলেজছাত্র নিহত

Share

ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে মুরছালিন (২২) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন।

শুক্রবার (৮ মে) রাতে উপজেলার গোপীনাথপুর ইউনিয়নের খামারহাটি সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত মুরছালিন ওই ইউনিয়নের ধজনগরের বাতেনবাড়ি গ্রামের খেবজু মিয়ার ছেলে এবং স্থানীয় শাহআলম ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

এ ঘটনায় বিএসএফের গুলিতে আরও কয়েকজন বাংলাদেশি আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহতদের কুমিল্লায় নেওয়া হয়েছে। তাদের নাম-পরিচয় জানা যায়নি।
নিহতের পরিবার জানায়, কয়েকজন চোরাকারবারি রাতে মুরছালিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে খামারহাটি সীমান্তে যায়। এ সময় বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি চালালে ঘটনাস্থলেই মুরছালিন নিহত হন।

পরে তার লাশ ভারতে নিয়ে যাওয়া হয়।
কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ছামিউল ইসলাম জানান, বিএসএফের গুলিতে একজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এ বিষয়ে খোঁজখবর নেওয়া হচ্ছে।

Read more