বিকেলে সংবাদ সম্মেলনে আসছেন প্রধানমন্ত্রী

Share

বর্তমান সরকারের দুই মাসপূর্তি উপলক্ষে বিকেলে সাংবাদিকদের মুখোমুখি হবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

শনিবার (১৮ এপ্রিল) বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনের তথ্য জানিয়ে প্রধানমন্ত্রীর প্রেস উইং গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানানো হয়, শনিবার বিকেল সাড়ে ৩টায় প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ের ‘করবী’ হলে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে সমসাময়িক বিভিন্ন ইস্যুর পাশাপাশি সরকারের গত দুই মাসের কার্যক্রম, অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরা হতে পারে বলে জানা গেছে।

Read more