সিলেটে আবারও ভূমিকম্প

Share

সিলেটে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। এর আগে গত ১০ ফেব্রুয়ারি সিলেটে ভূমিকম্প অনুভূত হয়। এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল সুনামগঞ্জের ছাতক উপজেলায়।

বৃহস্পতিবার দুপুর ১২টা ৪৬ মিনিটে সিলেটের বিভিন্ন স্থানে ভূকম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৪ দশমিক ১।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের আবহাওয়াবিদ শাহ সজীব হোসাইন।

সিলেট আবহাওয়া অধিদপ্তরের ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা জানান, ঢাকার গবেষণাকেন্দ্র থেকে ভূমিকম্পের দূরত্ব ১৮৭ কিলোমিটার। ভূমিকম্পের উৎপত্তিস্থল উত্তর-পূর্ব দিকে।

Read more