বেনাপোল প্রতিনিধি: যশোরের শার্শা উপজেলার বেনাপোল সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে দুটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)। তবে কেউ আটক হয়নি।
সোমবার (৯ জানুয়ারী) ভোর ৪ টার সময় বিজিবির একটি দল বেনাপোল পোর্ট থানার গাতিপাড়া গ্রামের ফজলে করিম ওরফে বুড়োর বাড়ির পরিত্যক্ত গেইট থেকে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় এ অস্ত্র উদ্ধার করে।
বিজিবি সুত্র জানায় গোপন সংবাদ এর ভিত্তিতে বেনাপোল সীমান্তের গাতিপাড়া গ্রাম থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি বাড়ির পুরাতন গেইট থেকে উদ্ধার করা হয়।
বিজিবি জানায়, উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলির বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে এবং মামলা দায়েরের মাধ্যমে এগুলো বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হবে। তবে কে বা কারা এ অস্ত্র রেখেছে তা ক্ষতিয়ে দেখা হবে।