ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আনুষ্ঠানিকভাবে নির্বাচনি প্রচারণা শুরু করেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বুধবার (২১ জানুয়ারি) রাতে সিলেট পৌঁছান তিনি। আজ বৃহস্পতিবার (২২ জানুয়ারি) সকালে সিলেটের সরকারি আলিয়া মাদরাসা মাঠে জনসভা দিয়ে হতে যাচ্ছে নির্বাচনী প্রচারণা। এছাড়াও, শুধু সিলেট নয়; এই দিনে অন্য জেলাতেও সমাবেশ করবেন তিনি।
সারাদিন যে সময় যেসব স্থানে সমাবেশে অংশ নেবেন তারেক রহমান-
সিলেট: সকাল ১১.৩০ : সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ সমাবেশ।
মৌলভীবাজার: দুপুর ১.০০: শেরপুর আইনপুর খেলার মাঠে সমাবেশ।
হবিগঞ্জ: দুপুর ২.৩০: শায়েস্তাগঞ্জ, প্রস্তাবিত নতুন উপজেলা পরিষদ মাঠে সমাবেশ।
ব্রাহ্মণবাড়িয়া: বিকাল ৪.০০: সরাইল, কুট্টাপাড়া ফুটবল মাঠে সমাবেশ।
কিশোরগঞ্জ: বিকাল ৫.০০: ভৈরব স্টেডিয়ামে সমাবেশ।
নরসিংদী: সন্ধ্যা ৭.০০ : নরসিংদী পৌর পার্ক সংলগ্ন সমাবেশ।
নারায়ণগঞ্জ: রাত ৮.৩০ : আড়াইহাজার/রূপগঞ্জ গাউসিয়া এলাকায় সমাবেশ।