ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দাখিল

Share

 

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মন্ত্রী ওবায়দুল কাদেরের বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ অভিযোগ দাখিল করা হয়।

অভিযোগ দাখিল করার বিষয়টি নিশ্চিত করেছেন প্রসিকিউটর গাজী এম এইচ তামিম।

ওবায়দুল কাদের ছাড়া অন্যরা হলেন- আওয়ামী লীগ নেতা বাহাউদ্দীন নাসিম, সাবেক মন্ত্রী মোহাম্মদ আলি আরাফাত, যুবলীগ সভাপতি শেখ ফজলে শামস পরশ, সেক্রেটারি মাইনুল হাসান খান নিখিল, ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন ও সেক্রেটারি ইনান।

Read more