‘নামাজের ইমাম যখন সমাজের ইমাম হবেন তখনই সত্যিকারের মুক্তি আসবে’

Share

নামাজের ইমাম যখন সত্যিকারের ইমাম হবে তখনই জাতির মুক্তি আসবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২৩ নভেম্বর) রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ইমাম ও খতিব সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

জামায়াত আমির বলেন, এ দেশে আইন চলবে কোরআনের জন্য, নয়তো মানবিক সমাজ কায়েম হবে না। মসজিদ কমিটি হবে খতিব এবং ইমামদের পরামর্শে। খতিব এবং ইমামগণ কারও করুণার পাত্র হতে পারে না।

তিনি বলেন, ‌‌‌মসজিদে নামাজের ইমাম যিনি করেন, তিনি যখন সমাজেরও ইমাম হবেন তখন সত্যিকারের মুক্তি আসবে। এ দেশে কোরআনের সমাজ কায়েম না হলে শান্তি ফিরবে না। প্রচলিত কোনো তন্ত্রমন্ত্র দিয়ে শান্তি ফিরবে না। নবীজী (স.) এর দেখানো পথে ফিরে যেতে হবে।

ডা. শফিকুর রহমান বলেন, আমরা যখন জন্মগ্রহণ করি তখন আপনারা আমাদের ইমাম, আমরা যখন মারা যায়, তখনও আপনারা আমাদের ইমাম। সমাজের ফয়সালা মসজিদের মিম্বার থেকে আসবে।

Read more