যশোরে গরু চুরি করতে এসে ধরা, গণপিটুনিতে আহত ১

Share

যশোরে গরু চুরি করতে এসে গণপিটুনিতে এক চোর আহত হয়েছে। এ সময় চোরদের হামলায় বাড়ির দুইজনও আহত হন। ঘটনাটি ঘটেছে বুধবার (১২ নভেম্বর ২০২৫) ভোররাতে যশোর সদরের থানার কচুয়া ইউনিয়নের রায়মানিক গ্রামে।

স্থানীয় সূত্রে জানা যায়, ওই গ্রামের কাউসার আলী মোল্লার বাড়ি থেকে চারটি গরু চুরি করে পিকআপে তুলছিল একদল চোর। রাত আনুমানিক ৩টার দিকে গরু তোলার শব্দে কাউসার আলীর পরিবারের লোকজনের চিৎকারে এলাকাবাসী ছুটে আসে। এ সময় চোরেরা পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় দুই ব্যক্তি বাহারুল ইসলাম (৪৫) ও পলাশ (২৪) কে এলোপাতাড়ি মারধর করে আহত করে চোরের দল।

পরবর্তীতে এলাকাবাসী ধাওয়া দিয়ে গরু চুরিতে জড়িত সন্দেহে খুলনার আড়ংঘাটা এলাকার হাসান (২২) নামে এক চোরকে আটক করে গণপিটুনি দেয়। এতে সে গুরুতর আহত হয়। পুলিশ এসে আহত হাসানকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। আহত গৃহস্থপক্ষের দুইজনকেও হাসপাতালে নেওয়া হয়েছে।

এ সময় উত্তেজিত জনতা চোরদের ব্যবহৃত পিকআপে আগুন দিলে গাড়ির টায়ার পুড়ে যায়। গাড়িটি বর্তমানে রাস্তার পাশে পড়ে আছে।

কোতোয়ালি মডেল থানার ইন্সপেক্টর তদন্ত কাজী বাবুল হোসেন বলেন, চুরির সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ যেয়ে তদন্ত করে আসছে পরবর্তীতে এ বিষয়ে আনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Read more