যশোরে যুবলীগ নেতাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ

Share

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের আহ্বায়ক ও পৌরসভার সাবেক কাউন্সিলর বিশ্বাস শহিদুজ্জামান শহিদকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।

গতকাল সোমবার (১০ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার বালিয়াডাঙ্গা দেবালয় এলাকায় এ ঘটনা ঘটে।

শহিদুজ্জামান শহিদ উপজেলার আলতাপোল গ্রামের সাবেক ইউপি সদস্য ও আওয়ামী লীগ নেতা আলতাফ হোসেন বিশ্বাসের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই শহিদুজ্জামান গা ঢাকা দিয়ে ছিলেন। সোমবার তিনি নিজ এলাকায় ফেরেন। এশার নামাজের সময় তিনি বালিয়াডাঙ্গা দেবালয় সংলগ্ন হরিহর নদীর ব্রিজ পার হচ্ছিলেন। এ সময় স্থানীয় জনতা তাকে দেখতে পেয়ে তাড়া করে ধরে ফেলে এবং গণপিটুনি দেয়। পরে তাকে কেশবপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।

স্থানীয়দের অভিযোগ, যুবলীগ নেতা শহিদুজ্জামান সশরীরে এলাকা থেকে পালিয়ে গেলেও স্বৈরাচারী হাসিনাপন্থি হিসেবে ফেসবুকে সরব ছিলেন।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘স্থানীয় জনতা তাকে আটক করে গণপিটুনি দিয়ে থানা পুলিশে সোপর্দ করেছে। আজ মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে তাকে আদালতে পাঠানো হবে।’

Read more