যশোরে সেনা অভিযানে নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

Share

যশোর অফিস 
যশোরের নতুনহাট বাজার এলাকায় সেনাবাহিনীর অভিযানে কহিনুর (৪৮) নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (৬ অক্টোবর) রাত ১০টা ১০ মিনিট থেকে ১২টা ২০ মিনিট পর্যন্ত পরিচালিত এ অভিযানে তাকে নতুনহাট বস্তিপাড়া (রেললাইন সংলগ্ন) এলাকা থেকে আটক করা হয়।
গ্রেফতারকৃত কহিনুর মৃত বাচ্চু মিয়ার স্ত্রী। অভিযানকালে তার কাছ থেকে ৫০ গ্রাম গাঁজা, নগদ ২ হাজার ১৫০ টাকা এবং একটি বাটন মোবাইল ফোন জব্দ করা হয়।
পরবর্তীতে আটক আসামি ও জব্দকৃত আলামত যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

Read more