যশোর অফিস
যশোরের বাঘারপাড়ায় মাদকবিরোধী অভিযানে ২৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক যুবককে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
সোমবার দুপুরে বাঘারপাড়া উপজেলার বাসুয়াড়ী ইউনিয়নের পাকের আলী দীঘিরপাড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতার ব্যক্তির নাম মো. শরাফত হোসেন (২৮)। তিনি একই এলাকার আব্দুল কাদের শেখ ও মৃত ঝর্ণা বেগমের ছেলে। তার কাছ থেকে ২৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, যশোরের উপপরিচালক মো. আসলাম হোসেন জানান, অভিযান শেষে উপ-পরিদর্শক মোছা. রাফিজা খাতুন বাদী হয়ে গ্রেফতারকৃত শরাফত হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে বাঘারপাড়া থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।
তিনি আরও বলেন, মাদক নির্মূলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযান অব্যাহত থাকবে।