যশোর অফিস
জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা’র কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রোববার সকাল ১১টায় জাগপা যশোর জেলা শাখার উদ্যোগে বিভিন্ন এলাকায় গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জাগপা’র প্রেসিডিয়াম সদস্য ও যশোর জেলা প্রতিষ্ঠাতা সভাপতি, খুলনা বিভাগের প্রধান সমন্বয়ক নিজামদ্দিন অমিতের নেতৃত্বে জেলা ও স্থানীয় নেতৃবৃন্দ। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহ-সভাপতি বজলু হাওলাদার, প্রচার সম্পাদক শাহাজাহান মল্লিক, সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন মধু, মঞ্জুর রহমান, রাজু মোল্লা, ফয়সাল হোসেন, আনছারুল হক, হাবিবুর রহমান, অপূর্ব বিশ্বাস, বিল্লাল হোসেন, মিলন বিশ্বাস, আশিক বিশ্বাস ও মধু বিশ্বাস প্রমুখ।
বক্তারা ৭ দফা দাবি বাস্তবায়নের জন্য জনসচেতনতা সৃষ্টির ওপর গুরুত্বারোপ করেন।